ঢাকা ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

ফুলবাড়িয়ায় খাল খনন প্রকল্পে পুকুরচুরি: শ্রমিকের বদলে কাজ করছে ভেকু

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় গ্রামীণ জনপদে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গৃহীত একটি খাল খনন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি নীতিমালা উপেক্ষা করে অতিদরিদ্রদের পরিবর্তে সেখানে ভেকু (এস্কেভেটর) মেশিন দিয়ে খনন কাজ চালানো হচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

অনুসন্ধানে জানা গেছে, উপজেলার দবরদস্তা-মলঙ্গী খাল পুনঃখনন প্রকল্পটি অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় প্রায় ২ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে। নিয়মানুযায়ী এখানে ৫৯৫ জন শ্রমিকের কাজ করার কথা থাকলেও বাস্তবে মাত্র কয়েকজনকে তদারকিতে দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, কাজ না করিয়েই শ্রমিকদের এনআইডি কার্ড সংগ্রহ করা হয়েছে এবং তাদের ব্যাংক চেক বইয়ে অগ্রিম স্বাক্ষর নিয়ে রাখা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, শ্রমিকদের পরিবর্তে ভারী যন্ত্র দিয়ে খালের মাটি কাটা হচ্ছে। খালের তলদেশ ঠিকমতো খনন করা হচ্ছে কি না, তা নিয়ে এলাকাবাসীর মনে সন্দেহ দেখা দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় এই বিশাল বাজেটের প্রকল্পে এমন অনিয়ম স্থানীয় কর্মহীন মানুষের অধিকার হরণ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের ইশতেহারে শরীয়া বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উল্লেখ নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ফুলবাড়িয়ায় খাল খনন প্রকল্পে পুকুরচুরি: শ্রমিকের বদলে কাজ করছে ভেকু

আপডেট সময় : ১০:০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬