ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

কুমিল্লার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন রোজী আক্তার

কুমিল্লার ইতিহাসে এই প্রথম একজন নারী জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আক্তারকে এই গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ তথ্য জানানো হয়।

একই প্রজ্ঞাপনে কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল এই নিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমানে নারীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হচ্ছে এবং তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে রোজী আক্তার জেলার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন। এই নিয়োগ নারী ক্ষমতায়নের ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আপনি’ না বলায় সহপাঠীকে ছুরিকাঘাত, ঢাকা মেডিকেলে স্কুলছাত্র

কুমিল্লার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন রোজী আক্তার

আপডেট সময় : ০৬:১৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬