ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

গণভোটের রায় বাস্তবায়ন ও সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় চালুর দাবি জামায়াত নেতার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম অবিলম্বে গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনরায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন। রোববার দুপুরে দিনাজপুরে আয়োজিত এক বিশেষ দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ সংস্কার ও নতুন বাংলাদেশ গড়ার পক্ষে মত দিলেও সরকার সেই আকাঙ্ক্ষাকে ভিন্নখাতে প্রবাহিত করে জনগণের সঙ্গে প্রতারণা করছে।

মাওলানা আব্দুল হালিম আরও অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় গঠনের অধ্যাদেশ জারি হওয়ার পর বর্তমান সরকার তা পুনরায় আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে বিচার বিভাগের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা বন্ধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনদুর্ভোগ লাঘবের দাবিতে আগামী ১১ জুলাই রংপুরে অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশ সফল করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জুলাই জাদুঘর’ অবিলম্বে জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি

গণভোটের রায় বাস্তবায়ন ও সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় চালুর দাবি জামায়াত নেতার

আপডেট সময় : ০৫:০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬