ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

নায়িকা মুক্তিকে সমর্থন জানালেন নায়ক ওমর সানী, বললেন ‘আমার কর্মজীবনের সঙ্গে গাফিলতি হবে’

চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে এফডিসিপাড়া। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ‘চাঁদের আলো’ সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। তার নির্বাচনী লড়াইয়ে পূর্ণ সমর্থন ও শুভকামনা জানিয়েছেন তার ক্যারিয়ারের প্রথম ও সফল পর্দার জুটি জনপ্রিয় নায়ক ওমর সানী।

১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘চাঁদের আলো’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটেছিল ওমর সানী ও মুক্তির। শেখ নজরুল ইসলাম পরিচালিত এই সিনেমাটি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক মাইলফলক। সিনেমার গল্প এবং বিশেষ করে ‘চুপি চুপি বলো কেউ জেনে যাবে’ গানটি সে সময় তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল। প্রথম সিনেমা দিয়েই এই জুটি দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়।

সম্প্রতি এফডিসিতে এসে মুক্তিকে সমর্থন জানিয়ে ওমর সানী বলেন, ‘ও (মুক্তি) আমার প্রথম সিনেমার নায়িকা। আমি মুক্তিকে আশীর্বাদ দিতে এফডিসিতে এসেছি। আমি যদি এটা না করি তাহলে আমার কর্মজীবনের সঙ্গে গাফিলতি হবে। আমি চাই মুক্তি ভালো কিছু করুক।’ তিনি আরও বলেন, ‘আরমান ভাইর কাছে থেকেই আমরা অনেক বড় হয়েছি। শিল্পী সমিতি একটা সময় গিয়ে ভঙ্গুর অবস্থায় ছিল। গত ১০ বছরে দু-একবার এরকম অনেক ফ্লাকচুয়েশন হয়েছে। রীতিমতো জোরজবরদস্তির একটা রাজত্ব কায়েম হয়েছিল। সেটা এবার নেই। মুক্তির জায়গাটা অনেক উজ্জ্বল দেখতে চাই। আমি ওপেন মুক্তির জন্য সঙ্গে আছি। যারা যারা মুক্তির প্যানেলে আছে তাদের জন্য শুভকামনা।’

ওমর সানী সিনিয়র শিল্পীদের শুভকামনা জানিয়ে বলেন, ‘আরমান ভাই অনেক সিনিয়র। আমাদের তুই-তুমি বলা মানুষগুলো হারিয়ে গেছে। এখন হাতেগোনা কয়েকজন আছে। তার মধ্যে আরমান ভাই আছেন। আরমান ভাই সভাপতি প্রার্থী হওয়াতে আমি সারপ্রাইজ হয়েছি। তিনি সবকিছু দিয়ে সিনেমা ভালোবাসেন। আরমান ভাইকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন। মুক্তি, কমলদের অনেক কিছু আছে। এরা এফডিসিতে না আসলে কিছু যায় আসে না। কিন্তু এই জায়গাটা ভালোবেসে আসে। এই মানুষগুলোকে কাজের সুযোগ দেওয়া দরকার। তাদের জন্য সবসময় শুভকামনা।’

দীর্ঘদিন পর পর্দার প্রিয় নায়িকাকে শিল্পী সমিতির নেতৃত্বে দেখার ইচ্ছাপ্রকাশ করে ওমর সানী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জুলাই জাদুঘর’ অবিলম্বে জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি

নায়িকা মুক্তিকে সমর্থন জানালেন নায়ক ওমর সানী, বললেন ‘আমার কর্মজীবনের সঙ্গে গাফিলতি হবে’

আপডেট সময় : ০৫:০৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬