ঢাকা ১০:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

বাজেটে জাকাত ও সুদবিহীন অর্থনীতির দাবি জামায়াত নেতার

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে দেশের প্রতিটি মসজিদে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার প্রস্তাব দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। রোববার সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি মদিনার আদলে রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তব্যে মুজিবুর রহমান বলেন, মদিনার শাসনব্যবস্থা অনুসরণ করতে হলে সমাজ থেকে সুদ নির্মূল করতে হবে এবং জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় জাকাতের কোনো উল্লেখ না থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অর্থমন্ত্রী চট্টগ্রামের ঐতিহ্যবাহী ধর্মীয় সংস্কৃতির মানুষ হয়েও কেন জাকাত ভিত্তিক অর্থনীতির কথা বললেন না, তা বোধগম্য নয়।

দেশের ক্রমবর্ধমান ঋণনির্ভরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই সংসদ সদস্য বলেন, ঋণ করে রাষ্ট্র চালানো কোনো টেকসই সমাধান নয়। তিনি নিজস্ব সম্পদ সংগ্রহের মাধ্যমে স্বনির্ভর দেশ গড়ার আহ্বান জানান। জাতীয় ঋণকে ছোট করে দেখার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ঋণ রেখে মৃত্যুবরণ করা ইসলামি শরিয়ত অনুযায়ী কাম্য নয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকার কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

বাজেটে জাকাত ও সুদবিহীন অর্থনীতির দাবি জামায়াত নেতার

আপডেট সময় : ০৮:৪৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬