ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

হজ শেষে দেশে ফিরলেন ৭০ হাজার ৯৪৩ হাজি, মৃত্যু ৫৬ জনের

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এ পর্যন্ত মোট ৭০ হাজার ৯৪৩ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। নির্ধারিত তিনটি বিমান সংস্থার মোট ১৯৬টি ফিরতি ফ্লাইটে এসব হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০৫টি, সৌদিয়া এয়ারলাইন্স ৬৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৫টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ অফিসের তথ্যমতে, সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৬৬ হাজার ৪৮৪ জন হাজি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৫টি ফ্লাইটে ৩২ হাজার ৮৮৪ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৬৬টি ফ্লাইটে ২৪ হাজার ২৪৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৫টি ফ্লাইটে ৯ হাজার ৬১৬ জন হাজি দেশে এসেছেন। এছাড়াও অন্যান্য বিমান সংস্থার মাধ্যমে ৪ হাজার ২০০ হাজি দেশে ফিরেছেন। বাকি হাজিরা পর্যায়ক্রমে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

হজের মৌসুমে সৌদি আরবে মোট ৫৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ১৮ জন নারী। তাদের মধ্যে ৩৭ জন মক্কায়, ১৭ জন মদিনায় ও একজন জেদ্দায় মারা গেছেন। তবে মিনা বা মুজদালিফায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। বিভিন্ন ধরনের অসুস্থতার কারণে মোট ৪১৫ জন হাজি সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং ১১ জন হাজি হাসপাতালে ভর্তি ছিলেন। সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রগুলো ৬৭ হাজার ১৩৩ জন হাজিকে চিকিৎসা সেবা দিয়েছে এবং মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক ২৮ হাজার ৪৩৪ জন হাজিকে বিভিন্ন সেবা প্রদান করেছে।

চলতি বছরের প্রথম হজ ফ্লাইট গত ১৮ এপ্রিল শুরু হয়ে ২১ মে শেষ হয়। ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজের আনুষ্ঠানিকতা শেষে গত ৩০ মে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ ও সেলফি: সুনাগরিক হওয়ার আহ্বান

হজ শেষে দেশে ফিরলেন ৭০ হাজার ৯৪৩ হাজি, মৃত্যু ৫৬ জনের

আপডেট সময় : ০৫:০৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬