ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার সহায়তা চাইলেন ভূমিমন্ত্রী

বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় সর্বাধুনিক প্রযুক্তি, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চেয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ভূমিমন্ত্রীর দপ্তরে দক্ষিণ কোরিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠান ‘ডোমইয়াং মেটা কোম্পানি’র একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। বৈঠকে ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ও এর ডিজিটালাইজেশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী প্রতিনিধিদলকে বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও এর ডিজিটালাইজেশনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। তিনি ভূমিসেবা ডিজিটালাইজেশন কার্যক্রমকে দেশের একটি অসাধারণ অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, “সার্ভিস ডিজিটালাইজেশন জনগণকে ক্ষমতায়িত করে এবং সরকারি উদ্যোগের স্বচ্ছতা বৃদ্ধি করে। এর ফলে ভূমি খাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বহুলাংশে কমে এসেছে।”

বৈঠকে ডোমইয়াং মেটার প্রতিনিধিরা জানান, ভূমি মন্ত্রণালয়ের কৌশলগত ডিজিটাল রূপান্তর নীতির সঙ্গে সঙ্গতি রেখে তারা কাজ করতে আগ্রহী। স্থানীয় প্রতিষ্ঠান ‘ঢাকা মেটা’র সহযোগিতায় ভূমি রেকর্ড ও জরিপ (ডিআরএস) সংক্রান্ত কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন, পরিচালনা ও সম্পন্ন করার সক্ষমতা তাদের রয়েছে। প্রতিনিধিদল সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে এই প্রকল্পে সর্বোত্তম ফলাফল অর্জনের বিষয়ে মন্ত্রীকে আশ্বস্ত করেন এবং তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশিয়ার বৃহত্তম কর্ণফুলী পেপার মিল পরিদর্শনে বিভাগীয় কমিশনার, সচল করার তাগিদ

ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার সহায়তা চাইলেন ভূমিমন্ত্রী

আপডেট সময় : ০২:৪৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬