বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলামের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। রোববার ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্য বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানা গেছে।
আলোচনায় বিশেষ করে সামরিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং উভয় দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এই সফরের মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় হবে। বৈঠকে পাকিস্তানি হাইকমিশনারের সঙ্গে তিন সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল, যারা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 






















