ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কঠোর সমালোচনা করেছে বাহরাইন। দেশটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই হামলাকে বাহরাইনের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করা হয়েছে। একইসঙ্গে এই ধরনের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বাহরাইন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, এই অঞ্চলে চলমান আগ্রাসন বন্ধ করতে এবং দায়ী পক্ষগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো পদক্ষেপ প্রয়োজন। বাহরাইন স্পষ্ট জানিয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের নিরাপত্তা ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষার পূর্ণ অধিকার তাদের রয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরানের ক্রমাগত এই ধরনের উসকানিমূলক আচরণের ফলে যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হলে তার জন্য ইরানি প্রশাসনকেই সম্পূর্ণ দায়ভার বহন করতে হবে। আঞ্চলিক শান্তি রক্ষায় দেশটি বিশ্বনেতাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে।
রিপোর্টারের নাম 






















