ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরে অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনায় মন্দির ট্রাস্টের শীর্ষ কর্মকর্তাদের গাফিলতি ও দুর্নীতির প্রমাণ পেয়েছে বিশেষ তদন্তকারী দল (সিট)। ইতোমধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে প্রায় ৮০ লাখ নগদ টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।
তদন্তে দেখা গেছে, অনুদান গণনার ক্ষেত্রে নিরাপত্তার নূন্যতম নিয়মও মানা হয়নি। সিসিটিভি ফুটেজ সংরক্ষণে অবহেলা এবং ট্রাস্টের কর্মকর্তাদের ব্যক্তিগত সুপারিশে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে। এই কেলেঙ্কারির জেরে নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করেছেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই এবং ট্রাস্টি অনিল মিশ্র। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক মহলে বিরোধী দলগুলো ক্ষমতাসীনদের তীব্র সমালোচনা শুরু করেছে।
রিপোর্টারের নাম 






















