ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র চিকিৎসক সংকট: ৫ লাখ মানুষের সেবায় মাত্র ১৬ ডাক্তার

ভোলার চরফ্যাশন উপজেলার পাঁচ লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ১০০ শয্যার অবকাঠামো থাকলেও হাসপাতালটি এখনো ৫০ শয্যার জনবল দিয়ে পরিচালিত হচ্ছে। বর্তমানে ৪২ জন চিকিৎসকের পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১৬ জন মেডিকেল অফিসার। এমনকি ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের জায়গায় রয়েছেন মাত্র দুইজন, যা বিশাল এই জনগোষ্ঠীর তুলনায় অত্যন্ত নগণ্য।

হাসপাতালটিতে প্রতিদিন কয়েকশ রোগী বহির্বিভাগে সেবা নিতে আসেন এবং শয্যা সংকটের কারণে অনেককে মেঝেতে থেকে চিকিৎসা নিতে হয়। এছাড়া প্যাথলজি বিভাগে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতির অভাবে সাধারণ রোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য বেসরকারি ক্লিনিকের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। স্থানীয়দের দাবি, দ্রুত জনবল বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়ন করে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা হোক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক দশকের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত: চরমভাবাপন্ন আবহাওয়ার শঙ্কা

চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র চিকিৎসক সংকট: ৫ লাখ মানুষের সেবায় মাত্র ১৬ ডাক্তার

আপডেট সময় : ১১:১৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬