দেশের ছয়টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে তীব্র বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবার দুপুর ১টার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর ওপর দিয়ে এই আবহাওয়া পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
রিপোর্টারের নাম 
























