ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

মাদক: ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের ভবিষ্যৎ ধ্বংসের কারণ, পিরোজপুরে প্রতিমন্ত্রী

মাদকদ্রব্যের অপব্যবহার শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকেও ধ্বংস করে দেয়। মাদকের বিরুদ্ধে সমন্বিত প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে পিরোজপুরে আয়োজিত এক অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী তরুণ প্রজন্মকে নৈতিক মূল্যবোধ, শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে মাদকের ছোবল থেকে রক্ষা করার আহ্বান জানান। তিনি আরও বলেন, মাদক পাচারকারী ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে, যাতে সবাই মিলে একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ বাংলাদেশ গড়ে তোলা যায়।

শুক্রবার সকালে পিরোজপুর সদর উপজেলা চত্বর থেকে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি র‍্যালি শুরু হয়ে পিরোজপুর টাউন ক্লাব মাঠে শেষ হয়। পরবর্তীকালে টাউন ক্লাব মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিমন্ত্রী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়। এ সময় বিশেষ অতিথিরা উল্লেখ করেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে। তারা পারিবারিক ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে বলেন, প্রত্যেক অভিভাবককে নিজ নিজ সন্তানের প্রতি আরও যত্নশীল হতে হবে এবং তাদের চলাফেরার ওপর নজর রাখতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাঙামাটির রাজস্থলীতে চীনা জামাই: প্রথমবার শ্বশুরবাড়িতে শি লা

মাদক: ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের ভবিষ্যৎ ধ্বংসের কারণ, পিরোজপুরে প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৩:৫৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬