ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

তুরস্কের সহায়তায় সাংবাদিক শহিদুল আলমকে মুক্ত করার চেষ্টা চলছে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

ইসরায়েলের কারাগারে আটক থাকা সাংবাদিক শহিদুল আলমকে তুরস্কের সাহায্যে মুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক। শুক্রবার (৯ অক্টোবর) রাতে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।

রাষ্ট্রদূত আমানুল হক জানান, তুরস্ক আশা করছে যে আজই (শুক্রবার) শহিদুল আলমকে একটি বিশেষ বিমানে করে তুরস্কের আঙ্কারায় নিয়ে আসা সম্ভব হতে পারে। যদিও এই বিষয়ে তুর্কি কর্তৃপক্ষ এখনও শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি।

তিনি আরও জানান, ইসরাইল কর্তৃক শহিদুল আলমকে অবৈধভাবে আটক করার পর, জর্ডান, মিশর এবং তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে ওইসব দেশের পররাষ্ট্র দপ্তরের সাথে যোগাযোগ করে তাকে দ্রুত মুক্ত করার উদ্যোগ নিতে বলা হয়েছিল।

আমানুল হক আরও উল্লেখ করেন যে, শহিদুল আলমের মুক্তির বিষয়ে দূতাবাসগুলো স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখে চলেছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে শক্তিশালী টাইফুন ‘বাভি’র আঘাত: ২ হাজার ৮০০ ফ্লাইট বাতিল, স্থবির জনজীবন

তুরস্কের সহায়তায় সাংবাদিক শহিদুল আলমকে মুক্ত করার চেষ্টা চলছে

আপডেট সময় : ১০:১৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫