আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে রাজধানীতে যুব র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে দলটির ঢাকা মহানগরী দক্ষিণের যুব বিভাগের উদ্যোগে আয়োজিত এই র্যালি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে হাইকোর্ট চত্বর প্রদক্ষিণ করে মৎস্য ভবনে গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, মহানগরীর কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসেন ও শাহীন আহমেদ খান।
এছাড়াও ঢাকা মহানগরী ও সকল সাংগঠনিক থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন। এর মাধ্যমে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে জামায়াতের যুব শাখা তাদের অবস্থান তুলে ধরেছে।
রিপোর্টারের নাম 

























