ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

ইসলামপন্থীদের রাজনৈতিক লক্ষ্য অর্জনে শক্তিশালী গণমাধ্যম অপরিহার্য: মামুনুল হক

ইসলামপন্থীদের রাজনৈতিক বিজয় ও আদর্শিক নেতৃত্ব প্রতিষ্ঠায় গণমাধ্যমে দক্ষতা অর্জনকে অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তিনি বলেন, জনমত গঠন, চিন্তা নির্মাণ এবং রাষ্ট্রীয়-রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠার অন্যতম শক্তিশালী মাধ্যম হলো আধুনিক গণমাধ্যম।

শনিবার রাজধানীর পল্টনের দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মিডিয়া সেল আয়োজিত ‘মজলিস মিডিয়া নেটওয়ার্ক (এমএমএন) ওরিয়েন্টেশন কর্মশালা’র উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারাদেশ থেকে নির্বাচিত দায়িত্বশীলদের অংশগ্রহণে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

মাওলানা মামুনুল হক আরও বলেন, বর্তমান সময়ে আদর্শিক সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো গণমাধ্যম। যে শক্তি গণমাধ্যমকে দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারবে, তারাই সমাজে নিজেদের আদর্শ, চিন্তা ও কর্মসূচি কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হবে। তিনি দায়িত্বশীলদের তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও পেশাদার গণমাধ্যম কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, সংগঠনের আদর্শ, কর্মসূচি ও জনসম্পৃক্ত কার্যক্রম জনগণের কাছে যথাযথভাবে পৌঁছে দিতে দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল মিডিয়া টিম গড়ে তোলা সময়ের অপরিহার্য দাবি।

এই কর্মশালায় গণমাধ্যমের পরিবর্তিত বাস্তবতা, তথ্য যাচাই, ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার, সংবাদ উপস্থাপনা, ছবি ও ভিডিও কনটেন্ট নির্মাণ এবং জনসম্পৃক্ত যোগাযোগ কৌশল নিয়ে আলোচনা করেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ, দৈনিক সময়ের আলো–এর মাল্টিমিডিয়া হেড সাইদ রহমানসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিবর্গ। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক মাওলানা হাসান জুনাইদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় সংগঠনের যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকগণ বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবার চোখের জল: এক কৃষকের জীবনের যন্ত্রণার প্রতিচ্ছবি

ইসলামপন্থীদের রাজনৈতিক লক্ষ্য অর্জনে শক্তিশালী গণমাধ্যম অপরিহার্য: মামুনুল হক

আপডেট সময় : ১০:৩৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬