ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

ঢামেকে নবীন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বোনস সেট বিতরণ: নৈতিকতার প্রশ্ন ও ব্যয় সাশ্রয়ের উদ্যোগ

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের একাডেমিক সহযোগিতার অংশ হিসেবে বিনামূল্যে বোনস সেট (মানব কঙ্কাল) বিতরণ করা হয়েছে। কলেজের এক নম্বর লেকচার গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে ১৭৪ জন শিক্ষার্থীর মাঝে ৫৮টি সেট বোনস বিতরণ করা হয়। ডিএমসি বোনস ব্যাংক ২৫-২৬ প্যানেলের উদ্যোগে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঢামেকের এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ এইচ এম মোস্তফা কামালসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন। আয়োজকদের মতে, ডিএমসি বোনস ব্যাংক নবাগত শিক্ষার্থীদের অ্যানাটমি শিক্ষার প্রয়োজনীয় উপকরণ সহজলভ্য করতে কাজ করছে। শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা বোনস সেটের উৎস হলো ঢামেকসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দান করা বোনস। এই বছর এটি দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে এবং প্রতিটি বোনস সেট তিনজন শিক্ষার্থীর গ্রুপকে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে।

ডিএমসি বোনস ব্যাংকের ট্রেজারার ও রিপ্রেজেন্টেটিভ মো. হাফিজুর রহমান জানান, মেডিকেল শিক্ষার শুরুতে অ্যানাটমি শেখার জন্য বোনস সেট একটি অত্যন্ত জরুরি ও ব্যয়বহুল উপকরণ। দেশে মানব কঙ্কাল সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত একটি চক্র রয়েছে, যারা অবৈধভাবে কবর থেকে চুরি করা বোনস মোটা দামে শিক্ষার্থীদের কাছে বিক্রি করে। একটি কঙ্কালের দাম ৩০ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত হতে পারে, যা অনেক শিক্ষার্থীর জন্য সংগ্রহ করা কষ্টসাধ্য। এছাড়াও মেডিকেল শিক্ষায় মানব কঙ্কাল ব্যবহার ও কেনাবেচার এই প্রচলিত ব্যবস্থা নৈতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রশ্নবিদ্ধ। অতীতে ক্যাম্পাসে বোনস ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত সংস্কৃতি গড়ে উঠেছিল, বোনস ব্যাংকের মাধ্যমে তা নিরুৎসাহিত করতেই এই ক্ষুদ্র প্রচেষ্টা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক শিক্ষা উন্নয়নে সহযোগিতার আগ্রহ

ঢামেকে নবীন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বোনস সেট বিতরণ: নৈতিকতার প্রশ্ন ও ব্যয় সাশ্রয়ের উদ্যোগ

আপডেট সময় : ০৭:১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬