ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

‘যে দল নিজের নেতাকর্মীদের নিরাপত্তা দিতে পারে না তাদের কাছে দেশ নিরাপদ নয়’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, একটি দলের অন্তঃকলহে ইতিমধ্যেই দুই শতাধিক নেতাকর্মী নিহত হয়েছে। সুতরাং যে দল নিজের দলের নেতাকর্মীদের নিরাপত্তা দিতে পারে না সেই দলের কাছে দেশ নিরাপদ নয়।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার শাহপুর আন্দুলিয়া ফুটবল মাঠে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ছাত্র গণজমায়েতে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। সেখান প্রধান অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। 

সাদিক কায়েম বলেন, ‘আগামীর বিপ্লব হবে ইনসাফের।’ এ জন্য তিনি জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লাকে ইনসাফের প্রতীক উল্লেখ করে এতে ভোট দেওয়ার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের প্রাণহানি

‘যে দল নিজের নেতাকর্মীদের নিরাপত্তা দিতে পারে না তাদের কাছে দেশ নিরাপদ নয়’

আপডেট সময় : ০৬:৪৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫