ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরাইলের হামলা, নিহত ৫

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও লেবাননে ইসরাইলি বাহিনী হামলা অব্যাহত রেখেছে। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএনএ জানিয়েছে, ইসরাইল এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পর শনিবার দক্ষিণ লেবাননে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে তেলআবিব। এই হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান ও ড্রোন গত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত নাবাতিয়াহ এলাকায় ধারাবাহিক হামলা চালিয়ে আবাসিক ভবন ও বাড়িঘর ধ্বংস করেছে।

একজন মার্কিন কর্মকর্তার তথ্যমতে, শুক্রবার ইসরাইল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। ওই কর্মকর্তা আরও জানান, শুক্রবার বিকেল ৪টায় যুদ্ধবিরতিটি শুরু হওয়ার কথা ছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেদী হত্যায় বিচার দাবিতে রামগঞ্জে সহপাঠীদের মানববন্ধন ও বিক্ষোভ

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরাইলের হামলা, নিহত ৫

আপডেট সময় : ০২:৫৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬