ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

পাকিস্তানে ভয়াবহ জোড়া বিস্ফোরণ, নিহত ৭

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের আধা-উপজাতি অধ্যুষিত বান্নু জেলার পাহাড়ি এলাকায় পৃথক দুটি বিস্ফোরণে সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। বান্নু জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ইয়াসির আফ্রিদি এই তথ্য নিশ্চিত করেছেন।

নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের ঘটনাগুলোর তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ফাং মুসা খেল এলাকায় রিমোট-নিয়ন্ত্রিত বিস্ফোরণে দুটি গাড়িকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

প্রাথমিকভাবে একটি প্রাইভেট গাড়িতে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রমতে, গাড়িটি ডোমেলের দিকে যাওয়ার সময় বিস্ফোরণে পাঁচজন নিহত হন এবং গাড়িটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, প্রথম বিস্ফোরণের স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। এতে আরও দুজন নিহত হন এবং তাদের বহনকারী গাড়িটিও ধ্বংস হয়ে যায়। বর্তমানে এলাকাটি ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ হকির কিংবদন্তি আব্দুস সাদেক আর নেই, ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

পাকিস্তানে ভয়াবহ জোড়া বিস্ফোরণ, নিহত ৭

আপডেট সময় : ০১:৪৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬