ঢাকা ১১:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

গাইবান্ধার সাঘাটায় যুবদল নেতার হামলায় ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ নিহত, আহত ১

গাইবান্ধার সাঘাটা উপজেলায় প্রকাশ্যে দিবালোকে ছুরিকাঘাতে বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ নিহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন নামে ছাত্র শিবিরের আরেক কর্মী গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার বোনারপাড়া চৌমাথা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে উপজেলা চত্বরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সঙ্গে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়ার মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ ও কর্মী সালাউদ্দিনসহ স্থানীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং সংশ্লিষ্টরা উপজেলা চত্বর ত্যাগ করেন।

তবে, ঘটনার প্রায় ১০ মিনিট পর সাইফুল্লাহ ও সালাউদ্দিন যখন বোনারপাড়া চৌমাথা এলাকায় অবস্থান করছিলেন, তখন পূর্বপরিকল্পিতভাবে যুবদল নেতা মুকুল মিয়া, তার ভাই পলাশ, ওয়ার্ড বিএনপির সদস্য রবিউল ইসলাম, যুবদল নেতা আশরাফ, মোনারুল, জব্বারসহ প্রায় ১০-১৩ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা প্রথমে সালাউদ্দিনের গলায় আঘাত করে। তাকে বাঁচাতে এগিয়ে এলে সাইফুল্লাহকেও তারা ধাওয়া করে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। হামলার পর অভিযুক্তরা দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গাইবান্ধা আধুনিক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাইফুল্লাহকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সালাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সাইফুল্লাহ বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি ছিলেন।

ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছাত্র শিবির। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

গাইবান্ধার সাঘাটায় যুবদল নেতার হামলায় ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ নিহত, আহত ১

আপডেট সময় : ০৯:৩১:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬