ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

ফেসবুক প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে হোটেলে প্রবাসীর রহস্যজনক মৃত্যু

রাজধানীর গুলিস্তানের একটি আবাসিক হোটেলে এক ফেসবুক প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে আল আমিন (৪০) নামে এক প্রবাসীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সৌদি আরব থেকে দেশে ফেরা আল আমিন হোটেলের কক্ষে অচেতন অবস্থায় পড়েছিলেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার (১৯ জুন) সকালে পল্টন থানার আওতাধীন গুলিস্তান এলাকার হোটেল রমনায় এই ঘটনা ঘটে। নিহত আল আমিন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুর রাস্তা এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রমতে, চলতি মাসের ১৩ জুন তিনি দেশে ফেরেন।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ছয় মাস আগে আল আমিনের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক নারীর পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এবং নিয়মিত যোগাযোগ চলছিল। বৃহস্পতিবার তাদের মধ্যে আবারও কথা হয় এবং শুক্রবার রাজধানীতে সাক্ষাতের সিদ্ধান্ত হয়।

নিহতের নারী বন্ধু জানান, আল আমিন তার জন্য কিছু উপহার নিয়ে এসেছিলেন এবং সেটি দেওয়ার উদ্দেশ্যেই তিনি ঢাকায় আসেন। সকালে গুলিস্তানে তাদের সাক্ষাৎ হয়। পরে তারা হোটেল রমনায় একটি কক্ষে ওঠেন এবং কিছু সময় কথাবার্তা বলেন। একপর্যায়ে আল আমিন ওয়াশরুমে যান। কিছুক্ষণ পর ভেতর থেকে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে নারীটি উদ্বিগ্ন হয়ে ওয়াশরুমের দিকে যান। সেখানে তিনি আল আমিনকে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে হোটেল কর্মচারীরা ছুটে আসেন।

পরে হোটেল কর্তৃপক্ষ ও কর্মচারীদের সহায়তায় আল আমিনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এবং বিষয়টি পল্টন থানাকে অবহিত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মন্ত্রীরাও সংসদে মিথ্যা কথা বলেন’: এটিএম আজহারুল ইসলাম

ফেসবুক প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে হোটেলে প্রবাসীর রহস্যজনক মৃত্যু

আপডেট সময় : ১০:৫৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬