ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে মাধবপুর থেকে তিনজন আটক

হবিগঞ্জের মাধবপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তিনজনকে আটক করেছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীন ধর্মঘর বর্ডার আউটপোস্টের (বিওপি) একটি টহল দল মোহনপুর এলাকায় তাদের আটক করে। জানা গেছে, তারা ১০ হাজার টাকার বিনিময়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।

আটকদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামের সন্তোষ চন্দ্র দেবের ছেলে উজ্জ্বল চন্দ্র দেব (৩৫), মাধবপুর উপজেলার ফতেহপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মোশারফ হোসেন (২৮) এবং মোহনপুর গ্রামের মো. মিলনের ছেলে রাহুল (২২)।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ১৯৯৪/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোহনপুর এলাকায় টহল চলাকালে সন্দেহজনকভাবে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জ্বল চন্দ্র দেব জানান, তিনি ভারতের আগরতলায় বসবাসরত তার অসুস্থ বোনকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে মোশারফ ও রাহুলের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। এই কাজের জন্য তিনি তাদের ১০ হাজার টাকা দেওয়ার কথা ছিল।

আটক ব্যক্তিদের কাছ থেকে বাংলাদেশি ৫০০ টাকা, ভারতীয় ৩০০ রুপি এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বিজিবি জানিয়েছে, আটক তিনজনকে মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, মাধবপুর সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনুদানের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ে বিলম্ব, অনিশ্চয়তায় সরকারি অনুদানের সিনেমা

সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে মাধবপুর থেকে তিনজন আটক

আপডেট সময় : ০৩:৪৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬