ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

ফরিদপুরে ২০ মামলার পলাতক মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশের বিশেষ অভিযানে ২০টি মামলার পলাতক আসামি এবং মাদকের গডফাদার হিসেবে পরিচিত মাহফুজুর রহমান ওরফে ডিজে মাহফুজকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে পৌরসভার দক্ষিণ কামারগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক মাহফুজুর রহমান ওই এলাকার মৃত গঞ্জর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কেনাবেচার তথ্যের ভিত্তিতে গত ১০ জুন মাহফুজের বাড়িতে অভিযান চালানো হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি একটি গোপন পথ দিয়ে পালিয়ে যান। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়। অবশেষে বুধবার রাতে কামারগ্রামের একটি পরিত্যক্ত ভবন থেকে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, মাহফুজুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মোট ২০টি মাদক মামলা রয়েছে। পূর্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে একাধিকবার গ্রেপ্তার হলেও তিনি জামিনে মুক্তি পেয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মাহফুজুর রহমান ওরফে ডিজে মাহফুজ একাধিক মাদক মামলার আসামি। তাকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। পূর্বে মাদকসহ আটকের চেষ্টা করলে সে পালিয়ে গিয়েছিল এবং সেই ঘটনায় একটি মামলাও করা হয়েছিল। বর্তমান গ্রেপ্তারটি সেই মামলার পরিপ্রেক্ষিতেই সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে বোয়ালমারী থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনুদানের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ে বিলম্ব, অনিশ্চয়তায় সরকারি অনুদানের সিনেমা

ফরিদপুরে ২০ মামলার পলাতক মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৩:৪৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬