ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

গোলখরায় রোনালদো: কোচ কেন তাকে তুলে নিলেন না?

মাঠের পারফরম্যান্সে নিজের ছায়া খুঁজে ফেরাই যেন এখন ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য বড় দায়। নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে প্রথম ম্যাচেই চরম হতাশ করলেন তিনি। পুরো ৯০ মিনিট মাঠে থেকেও মাত্র ২৬ বার বল স্পর্শ করেন এই তারকা ফুটবলার। তিনটি শট নিলেও তার একটিও লক্ষ্যের ঠিকানা খুঁজে পায়নি। রোনালদোর এমন ছন্নছাড়া দিনে বড় ধাক্কা খেয়েছে পর্তুগালও; ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে সাবেক ইউরো চ্যাম্পিয়নরা।

এই ড্রয়ের চেয়েও বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে রোনালদোর গোলখরা। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে টানা ১০ ম্যাচ ধরে জালের দেখা পাচ্ছেন না তিনি। বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে ওপেন প্লে থেকে তার সর্বশেষ গোলটি এসেছিল ২০২১ সালের জুনে। ম্যাচে কোনো প্রভাব ফেলতে না পারার পরও সিআরসেভেনকে পুরো সময় মাঠে রাখা নিয়ে ম্যাচ শেষে সমালোচনার মুখে পড়েন কোচ মার্তিনেজ। তবে নিজের সিদ্ধান্তে অনড় পর্তুগিজ কোচ জানান, গোল পাওয়ার জন্য বিশ্বের অন্যতম সেরা গোলদাতার ওপরই ভরসা রেখেছিলেন তিনি।

ম্যাচ শেষে মার্তিনেজ বলেন, ‘যে ম্যাচে গোল দরকার, সেখান থেকে বিশ্বের সেরা গোলদাতাকে তুলে নেওয়ার কোনো যুক্তি নেই।’ কোচ আরও যোগ করেন, ‘পেনাল্টি এরিয়ায় তার অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠে প্রতিটি খেলোয়াড়ের নিজস্ব ভূমিকা থাকে এবং যখন আমরা গোল করার কথা ভাবি, তখন ক্রিশ্চিয়ানোকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় ২৩১ মাদক গডফাদারের নিয়ন্ত্রণে শতাধিক স্পট, উদ্বেগ বাড়ছে

গোলখরায় রোনালদো: কোচ কেন তাকে তুলে নিলেন না?

আপডেট সময় : ০৩:৪২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬