বিশ্বকাপ ফুটবলে প্রিয় দলের ফলাফল দেখে হতাশ হয়ে এবার দল পরিবর্তন করেছেন দুই ব্রাজিল সমর্থক। ফরিদপুরের ভাঙ্গায় ফরহাদ হোসেন ও সবুজ মাতুব্বর নামের এই দুই সমর্থক দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে ইরানের সমর্থক হয়ে গেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ফুটবল শুরু থেকেই তারা ব্রাজিলের একনিষ্ঠ সমর্থক ছিলেন। কিন্তু এবারের বিশ্বকাপে ব্রাজিলের পারফরম্যান্স তাদের হতাশ করে। বন্ধুমহলে আলোচনা ও মতবিরোধের এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নেন যে, ব্রাজিল যেহেতু ‘ইসলামের পক্ষের দেশ নয়’, তাই তারা দল পরিবর্তন করবেন।
অবশেষে, স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে তারা দুধ দিয়ে গোসল সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থন ত্যাগ করেন এবং ইরানের সমর্থক হিসেবে নিজেদের ঘোষণা করেন। এই ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 
























