ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

মেসির পারফরম্যান্সে মুগ্ধ ব্রাজিল প্রেসিডেন্ট: ‘তাকে ব্রাজিলের হয়ে সই করানোর কথা ভাবছি’

বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসির অসামান্য পারফরম্যান্স মুগ্ধ করেছে প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে জয় এনে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করার পর লুলা হাস্যরসের ভঙ্গিতে বলেন, ‘আমি তো ভাবছিলাম মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করিয়ে নিই।’

ফুটবল বিশ্বে আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যেকার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা সর্বজনবিদিত। এই প্রেক্ষাপটে ব্রাজিল প্রেসিডেন্টের এমন মন্তব্য দ্রুতই আলোচনার জন্ম দিয়েছে। যদিও এটি ছিল নিছকই রসিকতা, তবুও মেসির বর্তমান ফর্ম যে প্রতিপক্ষ দেশগুলোকেও মুগ্ধ করছে, লুলার এই বক্তব্যে সেটিই ফুটে উঠেছে।

এদিকে, নিজেদের বিশ্বকাপ মিশন ড্র দিয়ে শুরু করা ব্রাজিল নিয়ে প্রশ্ন করা হলে লুলা বলেন, ‘স্পেন তো কেপ ভার্দের সঙ্গে ড্র করেছে, সেটা আরও খারাপ।’

এবারের বিশ্বকাপ মেসির জন্যও বিশেষ। এটি তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ, যা তাকে ক্রিস্টিয়ানো রোনালদো ও মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক গিয়ের্মো ওচোয়ার পাশে বসিয়েছে সর্বাধিক বিশ্বকাপ খেলার রেকর্ডে। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ অস্ট্রিয়া। ২২ জুনের সেই ম্যাচে জয়লাভ করে নকআউট পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চাইবেন মেসিরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় ২৩১ মাদক গডফাদারের নিয়ন্ত্রণে শতাধিক স্পট, উদ্বেগ বাড়ছে

মেসির পারফরম্যান্সে মুগ্ধ ব্রাজিল প্রেসিডেন্ট: ‘তাকে ব্রাজিলের হয়ে সই করানোর কথা ভাবছি’

আপডেট সময় : ০২:৩৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬