ঢাকা: টিকটকার তোহা হোসাইন ও তার স্ত্রী হুর-ই জান্নাতের বিরুদ্ধে জুয়া প্রমোশন ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলার চার্জশিট গ্রহণের শুনানি আজ অনুষ্ঠিত হবে। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজীর আদালতে এই শুনানি হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, গত বছরের ৯ অক্টোবর তাদের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেছিল পুলিশ। পরবর্তীতে মামলাটি ঢাকার সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয় এবং অভিযোগপত্র আমলে নেওয়ার জন্য আজকের দিনটি ধার্য করেন আদালত।
অভিযোগ সূত্রে জানা যায়, তোহা হোসাইন ও তার স্ত্রী হুর-ই জান্নাতের বিরুদ্ধে ২০২৩ সালের ১৩ এপ্রিল রাজধানীর মিরপুর মডেল থানায় সাইবার সিকিউরিটি আইন ও প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করেন কয়েকজন সচেতন নাগরিক। মামলার অভিযোগে বলা হয়েছে, তোহা ইসলামের ফেসবুক পেজ ও টিকটকের আইডি ব্যবহার করে জুয়ার সাইট প্রমোশন করা হচ্ছিল। এর মাধ্যমে অল্প টাকায় অধিক মুনাফার লোভ দেখিয়ে যুবসমাজকে জুয়া ও অনৈতিক আয়ে প্রলুব্ধ করা হচ্ছে। তাদের প্রচারণার ফলে যুবসমাজ ও বিভিন্ন বয়সের মানুষ প্রতারিত হয়ে সর্বস্ব হারিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে।
রিপোর্টারের নাম 























