ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সাপে কামড়ে চাঁপাইনবাবগঞ্জে শিশুর মর্মান্তিক মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে জ্যোতি কর্মকার নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের পাওয়েল এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জ্যোতি ওই এলাকার নয়ন কর্মকারের মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসক আব্দুল কাদের। তিনি জানান, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের পাওয়েল এলাকা থেকে সাপে কাটা একটি শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরিবার সূত্রে জানা যায়, সাপের কামড়ের কয়েক ঘণ্টা পর শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষায় শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

তবে, স্থানীয়দের অভিযোগ, সাপের কামড়ের পর শিশুটিকে প্রথমে গ্রামে ঝাড় ফুঁক করা হয়েছিল। এই অবহেলাজনিত চিকিৎসার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

সাপে কামড়ে চাঁপাইনবাবগঞ্জে শিশুর মর্মান্তিক মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আপডেট সময় : ১০:৫৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬