ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

কোতোয়ালি থানার ওসিসহ পুলিশ সদস্যের বিরুদ্ধে ইয়াবা গায়েবের অভিযোগ, বিভাগীয় তদন্ত শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরে আসার পথে এক পুলিশ সদস্যের কাছ থেকে উদ্ধার হওয়া এক লাখ ইয়াবা ট্যাবলেট গায়েবের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিনকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বুধবার রাত নয়টার দিকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক, প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওসি আফতাব উদ্দিনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সূত্রমতে, কক্সবাজার থেকে চট্টগ্রামে আসার পথে এক পুলিশ সদস্যের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছিল। তবে পরবর্তীতে উদ্ধারকৃত ইয়াবার হিসাব নিয়ে প্রশ্ন ওঠে। এই ঘটনায় পুলিশের অভ্যন্তরীণ তদন্ত শুরু হলে কোতোয়ালি থানার ওসির বিরুদ্ধে দায়িত্ব পালনে গাফিলতি ও অনিয়মের অভিযোগ সামনে আসে।

ঘটনার প্রেক্ষাপটে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ওসি আফতাব উদ্দিনকে থানা থেকে সরিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় একটি বিভাগীয় তদন্ত চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

কোতোয়ালি থানার ওসিসহ পুলিশ সদস্যের বিরুদ্ধে ইয়াবা গায়েবের অভিযোগ, বিভাগীয় তদন্ত শুরু

আপডেট সময় : ১০:৫৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬