ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

বকশীগঞ্জে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মেয়াদোত্তীর্ণ কাগজপত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনা এবং নিয়ম না মানার অভিযোগে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা এই অভিযান পরিচালনা করে জরিমানা আদেশ দেন।

জানা গেছে, অভিযানে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, ফরিদ ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা এবং হেলথ কেয়ার সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসব প্রতিষ্ঠান দীর্ঘ দিন ধরে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না করে এবং সরকারি নিয়মাবলী অনুসরণ না করে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে আসছিল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম জানান, স্বাস্থ্য খাতে বিরাজমান এসব অনিয়ম বন্ধ করতে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে নিখোঁজ স্কুলছাত্রের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ: পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ

বকশীগঞ্জে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:১৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬