কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ জাকির সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকাগামী বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের (আইল্যান্ড) ওপর উঠে উল্টে যায়। দুর্ঘটনার পর দ্রুত আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রিপোর্টারের নাম 

























