ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

নবাবগঞ্জে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় একটি আমবাগান থেকে রূপালী রানী (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের সিরাজ পাঁচগাছি উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রূপালী ওই গ্রামের অরুণ কুমার সরকারের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রূপালীর স্বামী অরুণ কুমার একজন মানসিক রোগী এবং তিনি মাঝেমধ্যেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যেতেন। বুধবার ভোরে তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে একটি বাগানে আম কুড়াতে গিয়েছিলেন। সকাল ৮টার দিকে স্থানীয় বাসিন্দারা বাগানে গরু চরাতে গিয়ে রূপালী রানীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। ঘটনার পর থেকেই অরুণ কুমারকে এলাকায় আর দেখা যায়নি।

খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষাব্যবস্থায় বড় সংস্কার আসছে: ২০২৭ থেকে শুরু, ২০২৮-এ সিলেবাস হালনাগাদ – শিক্ষামন্ত্রী

নবাবগঞ্জে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট সময় : ০২:৫৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬