ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

হাদি হত্যা মামলা: ১৬ বার পেছাল অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে টানা ১৬ বারের মতো প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হলো। আগামী ২৮ জুন প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত নতুন এই দিন নির্ধারণ করেন। আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত দিনে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১৫ জানুয়ারি মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গোয়েন্দা পুলিশের (ডিবি) দেওয়া অভিযোগপত্রের ওপর নারাজি আবেদন দাখিল করেন। ডিবির তদন্তে অসন্তুষ্টি প্রকাশ করে করা ওই আবেদন মঞ্জুর করে আদালত মামলাটি পুনরায় তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছিলেন। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে ফেরার পথে বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন হাদি। এ ঘটনায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পিসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যাদের মধ্যে অনেকেই বর্তমানে পলাতক রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

হাদি হত্যা মামলা: ১৬ বার পেছাল অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল

আপডেট সময় : ০২:৫৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬