ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

ভেনেজুয়েলায় তেল অনুসন্ধানে স্প্যানিশ কোম্পানি রেপসলের সঙ্গে চুক্তি

স্পেনের শীর্ষস্থানীয় জ্বালানি প্রতিষ্ঠান রেপসল ভেনেজুয়েলায় হালকা অপরিশোধিত তেলের একটি ক্ষেত্র অনুসন্ধানের জন্য দেশটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বিশ্বের অন্যতম বৃহত্তম প্রমাণিত তেল মজুদের দেশ ভেনেজুয়েলার একটি প্রধান তেল উৎপাদনকারী অঞ্চলে এই চুক্তি সম্পন্ন হয়েছে।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ দেশটির হাইড্রোকার্বন খাতকে বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ওয়াশিংটনের চাপের মুখে তিনি এই খাতে সংসদীয় সংস্কার আইন পাস করান।

কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রেপসলের সঙ্গে নতুন এই চুক্তির আওতায় দেশটির তেলসমৃদ্ধ উত্তর-পশ্চিমাঞ্চলের মারাকাইবো হ্রদের পূর্ব তীরে অবস্থিত একটি হালকা অপরিশোধিত তেলের ক্ষেত্র অনুসন্ধান করা হবে। কোম্পানিটি গত এপ্রিলে ভেনেজুয়েলায় তাদের কার্যক্রম পুনরায় শুরুর ব্যাপারে সম্মত হয়েছিল।

রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ’র সভাপতি হেক্টর ওব্রেগন পেরেজ রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে জানান, তারা এখন গ্যাসের পাশাপাশি তেল খাতেও প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন। রেপসলের প্রধান নির্বাহী কর্মকর্তা জোসু জন ইমাজ সান ভেনেজুয়েলায় বিনিয়োগের ব্যাপারে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রড্রিগেজ বলেন, কঠিন সময়েও রেপসল ভেনেজুয়েলার প্রতি তাদের অঙ্গীকার বজায় রেখেছে এবং নতুন পরিস্থিতিতে তাদের বিনিয়োগের নিশ্চয়তাও দেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে স্কুলছাত্রের মৃত্যু: অধ্যক্ষসহ ১৮ জনের নামে হত্যা মামলা

ভেনেজুয়েলায় তেল অনুসন্ধানে স্প্যানিশ কোম্পানি রেপসলের সঙ্গে চুক্তি

আপডেট সময় : ০১:৩৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬