যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লারেডোর একটি মহাসড়কে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বিমানটিতে মোট ছয়জন আরোহী ছিলেন। এদের মধ্যে একজন নিহত হয়েছেন এবং বাকি পাঁচজন আহত হয়েছেন।
লারেডো পুলিশ বিভাগের তদন্তকারী হোসে বায়েজা জানিয়েছেন, দুর্ঘটনার পর মহাসড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে, মহাসড়কে থাকা অন্য কোনো যানবাহনের আরোহী হতাহত হয়েছেন কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশের ভাষ্যমতে, বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর অবতরণের সময় একটি চলন্ত গাড়ির সঙ্গে ধাক্কা খায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি সড়কের একটি ব্যারিয়ারে ধাক্কা খেয়ে কাত হয়ে পড়ে আছে এবং এতে আগুন জ্বলছে।
রিপোর্টারের নাম 






















