ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

ইউক্রেনে সামরিক অভিযান চলাকালে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলটের মৃত্যু

ইউক্রেনের খমেলনিৎস্কি অঞ্চলে একটি সামরিক অভিযানে অংশ নেওয়ার সময় এসইউ-২৪এম মডেলের একটি ফ্রন্টলাইন বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় বিমানের ভেতরে থাকা দুই পাইলটই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির বিমান বাহিনী।

টেলিগ্রামে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনায় কোনো বেসামরিক নাগরিক বা স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে উদ্ধারকারী দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র নস্যাৎ: এফবিআইয়ের হাতে গ্রেপ্তার ৫

ইউক্রেনে সামরিক অভিযান চলাকালে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলটের মৃত্যু

আপডেট সময় : ১১:২৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬