ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বকশীগঞ্জে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর পূর্ব পাড়া গ্রামে বৈদ্যুতিক পাখায় ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুপন মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে এই ঘটনা ঘটে। মৃত রুপন মিয়া একই গ্রামের হযরত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রুপন মিয়া নিজ বাড়িতে ধানের চিটা দূর করার জন্য বৈদ্যুতিক পাখার সাহায্যে ধান ওড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ত্রুটিপূর্ণ তারে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্টে একজন মারা গেছেন এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকারের প্রথম বাজেট: জনবান্ধব নাকি ঝুঁকিপূর্ণ?

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বকশীগঞ্জে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৫:৫৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬