ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, অভিযুক্তের বাড়িতে আগুন

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিখোঁজের একদিন পর সাত বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নিজবাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার দুপুরে নন্দিনী নামের শিশুটি নিখোঁজ হয়েছিল। সে ওই গ্রামের নলিনী কান্তের মেয়ে।

এদিকে, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয় উত্তেজিত জনতা প্রতিবেশী রঞ্জিত চন্দ্রের ছেলে বিধান চন্দ্রের (২৩) বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে মালামালসহ কয়েকটি ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল আগুন নিয়ন্ত্রণে আনলেও স্থানীয়রা অভিযুক্তের বাড়ি ঘেরাও করে রাখে, ফলে কেউ বাড়ি থেকে বের হতে পারছেন না। পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

স্থানীয়দের ভাষ্যমতে, সোমবার দুপুর থেকে নন্দিনীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। শিশুটির বাবা নলিনী কান্ত অভিযোগ করেছেন যে, রাতে আদিতমারী থানায় অভিযোগ নিতে পুলিশ রাজি হয়নি এবং তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে বাড়ির পাশের ভুট্টাক্ষেতে নরম মাটি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর তারা মাটি খুঁড়ে বস্তাবন্দি অবস্থায় নন্দিনীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আদিতমারী থানার ওসি নাজমুল হক জানিয়েছেন, হত্যার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকারের প্রথম বাজেট: জনবান্ধব নাকি ঝুঁকিপূর্ণ?

লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, অভিযুক্তের বাড়িতে আগুন

আপডেট সময় : ০৫:৫৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬