ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সংসদ কক্ষে প্রবেশকালে মাথা নোয়ানোয় আপত্তি জানালেন জামায়াত সাংসদ

সংসদের ভেতরে প্রবেশের সময় মাথা নিচু করে সম্মান জানানোর রীতি নিয়ে আপত্তি তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই বিষয়টি উত্থাপন করেন। সাধারণত, সংসদ সদস্যরা কক্ষের ভেতরে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করে থাকেন, অনেকে আবার সালামও দিয়ে থাকেন।

মুজিবুর রহমান বলেন, অতীতে সংসদের কার্যপ্রণালি বিধিতে কক্ষে প্রবেশের পর মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে আলোচনা ও পর্যালোচনার পর একটি সংশোধনী আনা হয়, যেখানে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক ও শিরকের পর্যায়ভুক্ত মনে করে তা বাদ দেওয়া হয়। তিনি স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, যদিও তিনি ও ডেপুটি স্পিকার সুন্দরভাবে সালাম দেন এবং জবাবও দেন, তবুও আগের মাথা ঝুঁকানোর অভ্যাসটি এখনো রয়ে গেছে।

তিনি আরও বলেন, কার্যপ্রণালি বিধিতে শিরক উৎখাতের জন্য যে নিয়ম করা হয়েছে, তা সকলের মেনে চলা উচিত। এতে নেকি হবে এবং গুনাহ থেকে বাঁচা যাবে, যা পরকালে উপকারে আসবে। জবাবে স্পিকার বলেন, তিনি কার্যপ্রণালি বিধি আরও ভালোভাবে দেখে এ বিষয়ে জানাবেন। তবে তিনি উল্লেখ করেন যে, এটি ব্যক্তিগত বিষয় এবং বিশ্বজুড়ে বিভিন্ন সংসদে এমন রীতি প্রচলিত আছে। তিনি বিগত সংসদে এটি বাতিল করা হয়েছিল কিনা, তাও খতিয়ে দেখবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকারের প্রথম বাজেট: জনবান্ধব নাকি ঝুঁকিপূর্ণ?

সংসদ কক্ষে প্রবেশকালে মাথা নোয়ানোয় আপত্তি জানালেন জামায়াত সাংসদ

আপডেট সময় : ০৫:৫৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬