ঢাকা ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের গণশুনানি অনুষ্ঠিত

কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও তা সমাধানের লক্ষ্যে দেশটির বাংলাদেশ দূতাবাস একটি গণশুনানি কার্যক্রম আয়োজন করেছে। রবিবার দূতাবাসের হলরুমে এই বিশেষ আয়োজনটি অনুষ্ঠিত হয়।

দূতাবাস সূত্রে জানা যায়, প্রবাসীদের সমস্যা জানা, সেগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং দূতাবাসের সামগ্রিক সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে এই গণশুনানির আয়োজন করা হয়ে থাকে। শ্রম কল্যাণ, পাসপোর্ট ও কনস্যুলার সেবার মান উন্নয়নের লক্ষ্যে প্রতি মাসেই এমন গণশুনানি অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় জুন মাসের গণশুনানি গত ১৪ জুন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের উত্থাপিত বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় সম্পর্কে আলোকপাত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটকীয়তার পর আদালতে শিবির নেতা জিসান, জামিন নামঞ্জুর

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের গণশুনানি অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:১৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬