ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

কাজের সন্ধানে রাশিয়ায় গিয়ে যুদ্ধক্ষেত্রে নিখোঁজ বাংলাদেশি যুবক, ড্রোন হামলায় নিহত হওয়ার শঙ্কা

জীবিকার সন্ধানে রাশিয়ায় গিয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক যুবক। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তার সূত্র ধরে ড্রোন হামলায় তার নিহত হওয়ার খবর পেয়েছেন বলে দাবি করেছেন স্বজনরা। তবে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

নিখোঁজ যুবক মাফুল ওরফে মফিজ (২৩) উপজেলার কড়ইচড়া ইউনিয়নের চরগুজামানিকা চাইলেনিপাড়া গ্রামের বানু মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৭ মে চাঁদপুরের এক দালালের মাধ্যমে রাশিয়ায় যান মাফুল। সেখানে রাজমিস্ত্রীর কাজ দেওয়ার কথা থাকলেও রাশিয়ায় পৌঁছানোর পর তাকে প্রতারণার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে বলে পরিবারের কাছে অভিযোগ করেছিলেন তিনি। স্বজনদের দাবি, দালাল চক্র অর্থের বিনিময়ে তাকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে।

পরিবারের সদস্যরা জানান, সর্বশেষ গত ২৯ মে মাফুলের সঙ্গে তাদের কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তার মাধ্যমে তারা জানতে পারেন, ড্রোন হামলায় তিনি নিহত হয়েছেন। রোববার বিকেলে তারা এই খবর জানতে পারেন বলে দাবি করেন। মাফুলের মা মাহফুজা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে কাজের জন্য বিদেশে গিয়েছিল। এখন শুনছি সে আর বেঁচে নেই। আমি আমার ছেলের লাশ দেশে ফেরত চাই। যারা তাকে বিদেশে নিয়ে গেছে, তাদের বিচার চাই।” বোন কণিকা ও চাচাতো ভাই বাসিদও একই দাবি জানান।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, “বিষয়টি আমাকে কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি। প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছি।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এভারেস্ট জয়ী নুরুননাহার নিম্নিকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

কাজের সন্ধানে রাশিয়ায় গিয়ে যুদ্ধক্ষেত্রে নিখোঁজ বাংলাদেশি যুবক, ড্রোন হামলায় নিহত হওয়ার শঙ্কা

আপডেট সময় : ০৪:৩১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬