মালয়েশিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গফরগাঁও উপজেলার প্রবাসী মো. আবু হানিফ নোমান (৫৩) নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় কর্মস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নোমান মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় তিনি একটি দুর্ঘটনার শিকার হন এবং গুরুতর আহত হন। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হলেও, চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নিহত আবু হানিফ নোমান গফরগাঁও উপজেলার বাসুটিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি দীর্ঘ বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছিলেন। তার স্ত্রী ও তিন কন্যা সন্তান রয়েছে। মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া বর্তমানে চলছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. স. ম আতিকুর রহমান।
রিপোর্টারের নাম 

























