ওমানে কর্মরত নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের বাসিন্দা সম্পদ এবং সোনাদিয়া ইউনিয়নের বাসিন্দা সাকিব প্রেম ও জুয়ার আসক্তি থেকে মুক্তি পেতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তারা ২০ লিটার দুধ দিয়ে গোসল করে এই দুটি বদ অভ্যাস ত্যাগ করার শপথ নিয়েছেন। এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে।
প্রবাসী ইউসুফ আলী জানান, সাকিব ও সম্পদসহ বেশ কয়েকজন হাতিয়ার বাসিন্দা ওমানে একসঙ্গে কাজ করেন। তাদের মধ্যে সাকিব ও সম্পদ তাস খেলা, মোবাইলভিত্তিক জুয়া এবং অনলাইন প্রেমে আসক্ত ছিলেন। তাদের উপার্জিত অর্থের একটি বড় অংশ তারা এই নেশার পেছনে ব্যয় করতেন। পরিবারের সদস্যরা ঋণ করে তাদের প্রবাসে পাঠালেও তারা নিয়মিত অর্থ পাঠাতেন না। সহকর্মী ও রুমমেটরা বারবার চেষ্টা করেও তাদের অভ্যাস পরিবর্তন করতে পারেননি।
সম্প্রতি তারা বিপুল পরিমাণ অর্থ অপচয় করার পর, রুমমেটদের উদ্যোগে তাদের দুধ দিয়ে গোসল করিয়ে প্রেম ও জুয়া ছাড়ার শপথ করানো হয়। সাকিব ও সম্পদ জানিয়েছেন, তারা তাদের অতীতের কাজের জন্য অনুতপ্ত এবং এই শপথের মাধ্যমে নতুন জীবন শুরু করতে চান। ভবিষ্যতে তারা আর জুয়া বা এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়াবেন না বলে অঙ্গীকার করেছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন।
রিপোর্টারের নাম 

























