ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ: ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্তে এসিল্যান্ডের গড়িমসি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হকের বিরুদ্ধে অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণের অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দিতে গড়িমসি করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এর আগে গত ১৩ এপ্রিল এই বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হলে তদন্তের দায়িত্ব পান সহকারী কমিশনার ভূমি তারেক রহমান।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, জনপ্রতিনিধিদের দেশের বাইরে যেতে হলে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। কিন্তু ইউপি চেয়ারম্যান জহিরুল হক এই নিয়ম অমান্য করে গত ২৯ মার্চ বাংলাদেশ থেকে সৌদি আরবে যান। নিয়ম অনুযায়ী, বিদেশ ছুটির জন্য চেয়ারম্যানকে প্রথমে পরিষদের সকল সদস্যের সঙ্গে বৈঠক করে রেজুলেশন করতে হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর আবেদন করতে হয়। জেলা প্রশাসক এই আবেদনটি বিভাগীয় কমিশনার বরাবর প্রেরণ করেন। কিন্তু চেয়ারম্যান জহিরুল হক এক্ষেত্রে কোনো নিয়মই পালন করেননি।

স্থানীয়দের অভিযোগ, অনুমতি ছাড়া বিদেশ সফর করে এসে চেয়ারম্যান জহিরুল হক দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এলাকার বাসিন্দা শাহীন আলম জানান, চেয়ারম্যান জহিরুল হক একাধিক মামলার আসামি এবং কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই তিনি বিদেশ গিয়েছিলেন। তিনি প্রশাসনের কোনো নিয়ম নীতিকে তোয়াক্কা করেন না। ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য হারুনুর রশিদ বলেন, চেয়ারম্যান হিসেবে শপথ নেওয়ার পর থেকেই জহিরুল ইসলাম তার দায়িত্বে অবহেলা করে যাচ্ছেন এবং অনিয়ম করে পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। পরিষদের আনসারের মাধ্যমে জন্ম সনদসহ বিভিন্ন কাগজপত্র জমা দিয়ে গোপন জায়গায় স্বাক্ষর করে পরিষদে পাঠান, ফলে মানুষ সরাসরি সেবা নিতে পারছে না।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান জানিয়েছেন, অনুমতি ছাড়াই বিদেশ সফর করায় চেয়ারম্যান জহিরুল হকের বিরুদ্ধে আনিত অভিযোগটি সহকারী কমিশনার ভূমি তারেক রহমান তদন্ত করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকারের প্রথম বাজেট: জনবান্ধব নাকি ঝুঁকিপূর্ণ?

অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ: ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্তে এসিল্যান্ডের গড়িমসি

আপডেট সময় : ০৬:৫৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬