ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চাঁদা দাবির অভিযোগে বাবুগঞ্জে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

বরিশালের বাবুগঞ্জে এক বালু ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে স্থানীয় বিএনপির দুই নেতাকে গণপিটুনি দেওয়া হয়েছে। পরে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে মুচলেকা দিয়ে তারা মুক্তি পান। সোমবার রাত ৮টার দিকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রেইনট্রিতলা এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাকির মোল্লা ৩ নম্বর ওয়ার্ডের বালু ব্যবসায়ী ও ওয়ার্ড বিএনপির সদস্য মো. জহিরুল ইসলামের কাছে বালুর ব্যবসা পরিচালনার জন্য ২০ হাজার টাকা দাবি করেন। বিষয়টি নিয়ে তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল।

সোমবার রাত ৮টার দিকে জহিরুল ইসলাম টাকা দেওয়ার কথা বলে জাকির মোল্লাকে চাঁদপাশা ইউনিয়নের রেইনট্রিতলা এলাকায় যেতে বলেন। নির্ধারিত সময়ে জাকির মোল্লা তার সহযোগী আব্দুর রাজ্জাক মোল্লাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া স্থানীয়রা তাদের ঘিরে ধরেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় স্থানীয়রা জাকির মোল্লা ও তার সহযোগীকে গণপিটুনি দিয়ে আটকে রাখেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়।

একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, জাকির মোল্লার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, খালের মাটি বিক্রি, সালিশ-বৈঠকের নামে অর্থ আদায় এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে।

তবে, জাকির মোল্লা এই অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো চাঁদা দাবি করেননি। তিনি বালুর ব্যবসা নিয়ে একসঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন। বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করে তাকে ফাঁসানো হয়েছে বলে তিনি দাবি করেন।

চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন বলেন, বিএনপি কখনো চাঁদাবাজি বা চাঁদাবাজকে প্রশ্রয় দেয় না। দলের নাম ভাঙিয়ে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান বলেন, তিনি বর্তমানে ঢাকায় আছেন এবং ঘটনা সম্পর্কে বিস্তারিত জানেন না। তবে চাঁদাবাজির অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক: ‘দেশ বিক্রির প্রশ্নই ওঠে না’, আশ্বাস উপদেষ্টার

চাঁদা দাবির অভিযোগে বাবুগঞ্জে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

আপডেট সময় : ০১:১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬