ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন মঞ্জুর: মুক্তি পেতে পারেন

রাজধানীর নীলক্ষেতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের জামিন মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত তার এই জামিন মঞ্জুর করেন।

গত রোববার এই মামলায় আবুল বারকাতকে গ্রেপ্তার দেখানো হয়। তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করলে সোমবার শুনানির দিন ধার্য করে আদালত। সেদিন জামিনের আবেদন নামঞ্জুর করা হলেও, মঙ্গলবার দুপুরে আইনজীবীরা পুনরায় জামিন চেয়ে আবেদন করেন। পরে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট পর্যন্ত তার জামিন আবেদন মঞ্জুর করেন। তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তার কারা মুক্তি পেতে আর কোনো বাধা নেই বলে জানা গেছে।

এর আগে, গত ১০ জুলাই রাতে ধানমন্ডির একটি বাসা থেকে আবুল বারকাতকে গ্রেপ্তার করে পুলিশ। জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের একটি মামলায় পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। গত ৭ জুন দুদকের এই মামলায় আপিল বিভাগ থেকে জামিন পান তিনি। পাসপোর্ট আদালতে জমা দেওয়ার শর্তে তার জামিন আবেদন মঞ্জুর করেছিল আপিল বিভাগ।

জামিন পেলেও কারাগার থেকে মুক্তি পাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক। ওই দিন জুলাই আন্দোলনের সময়কার আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিল ডিবি পুলিশ। মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ জুলাই বিকেলে নীলক্ষেত এলাকায় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এই মামলায় বাদী হয়েছেন তার শ্যালক আব্দুর রব এবং মামলাটি নিউমার্কেট থানায় দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মানারাত ইউনিভার্সিটির মেধাবী ছাত্র নিহত, পরিবারে শোকের ছায়া

অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন মঞ্জুর: মুক্তি পেতে পারেন

আপডেট সময় : ০৩:৩৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬