ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মেসি-নির্ভরতা কাটিয়ে বিশ্ব মঞ্চে নিজেদের মেলে ধরতে প্রস্তুত আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপের অপরাজিত চ্যাম্পিয়ন এবং বর্তমান কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দল তাদের আত্মবিশ্বাস এবং মানসিক শক্তির শিখরে অবস্থান করছে। ২০২৬ সালের বিশ্বকাপের জন্য দলটির সাম্প্রতিক ফর্ম ও শক্তি-দুর্বলতার বিশ্লেষণ বলছে, তারা এখন শুধু লিওনেল মেসির ওপর নির্ভরশীল নয়, বরং দল হিসেবেই জয়ের জন্য প্রস্তুত।

আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তির জায়গা হলো তাদের মিডফিল্ডের গভীরতা। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং রদ্রিগো ডি পল-এর ত্রয়ী বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ড কম্বিনেশন তৈরি করেছে। এদের ব্যাকআপ হিসেবে এজেকুয়েল পালাসিওস এবং জিওভানি লোসেলসোর মতো তারকারাও রয়েছেন। গোলবারের নিচে ‘বাজপাখি’ খ্যাত এমিলিয়ানো মার্টিনেজ দলকে নির্ভরতা দিচ্ছেন, যা বড় ম্যাচে তাদের অন্যতম বড় প্লাস পয়েন্ট।

কোচ লিওনেল স্কালোনির অধীনে দলটি প্রয়োজনে ৪-৩-৩ ফরমেশন থেকে ৪-৪-২ ডায়মন্ড শেপ ফর্মেশনে সহজেই সুইচ করতে পারেন। তবে দলের কিছু দুর্বলতাও রয়েছে। নিকোলাস ওটামেন্ডির অভিজ্ঞতা থাকলেও আধুনিক ফুটবলের কাউন্টার অ্যাটাকিং উইংগারদের বিরুদ্ধে তার গতি একটি চিন্তার বিষয়। ক্রিশ্চিয়ান রোমেরো এবং লিয়েন্দ্রো মার্তিনেজকে এই ক্ষেত্রে বাড়তি দায়িত্ব নিতে হবে।

তবে সবকিছুর পরেও আর্জেন্টিনা মানেই মেসি। তার পায়ের জাদু, মিডফিল্ডের মার্শাল, প্লে-মেকিং এবং আক্রমণভাগের লাউতারো মার্তিনেজ ও আলভারেজের পারফরমেন্স এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দলটি এখন শুধু একজন খেলোয়াড়ের ওপর নয়, বরং একটি সুসংহত ইউনিট হিসেবে বিশ্ব মঞ্চে নিজেদের মেলে ধরতে প্রস্তুত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মানারাত ইউনিভার্সিটির মেধাবী ছাত্র নিহত, পরিবারে শোকের ছায়া

মেসি-নির্ভরতা কাটিয়ে বিশ্ব মঞ্চে নিজেদের মেলে ধরতে প্রস্তুত আর্জেন্টিনা

আপডেট সময় : ০৩:৩৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬