ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

এআই ট্রাফিক জরিমানার নামে প্রতারণা, গ্রেফতার ৩

রাজধানীতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানার নামে ভুয়া এসএমএস পাঠিয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (১৬ জুন) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এআইভিত্তিক ট্রাফিক মনিটরিং ব্যবস্থার নামে ভুয়া মামলা ও জরিমানার বার্তা পাঠিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার একটি চক্রের সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

তবে তদন্তের স্বার্থে গ্রেফতার ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

সিআইডি জানিয়েছে, প্রতারকরা ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগ তুলে জরিমানার নোটিশসদৃশ এসএমএস পাঠাত। বার্তায় থাকা লিংক বা নির্দেশনা অনুসরণ করে অনেকেই প্রতারণার শিকার হয়েছেন বলে প্রাথমিক তদন্তে তথ্য মিলেছে।

এদিকে ইতালিতে অবৈধ অভিবাসন চক্রে জড়িত থাকার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তাকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি।

উভয় ঘটনার বিস্তারিত তথ্য জানাতে মঙ্গলবার দুপুরে সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

শিশু রামিসা হত্যায় দণ্ডপ্রাপ্তদের পক্ষে শুনানির জন্য রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগের নির্দেশ হাইকোর্টের

এআই ট্রাফিক জরিমানার নামে প্রতারণা, গ্রেফতার ৩

আপডেট সময় : ১১:৫৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬