ঢাকা ০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রামিসা হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, হাইকোর্টে শুনানি শুরু যেকোনো দিন

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড অনুমোদন এবং তাদের জেল আপিলের শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি শুরু হবে বলে জানা গেছে।

গত ৯ জুন এই মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদনের নথি) হাইকোর্টে এসে পৌঁছায়। মঙ্গলবার (১৬ জুন) সুপ্রিম কোর্টের প্রশাসন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, রামিসা হত্যাকাণ্ডে অভিযুক্ত আসামি সোহেল রানা হাইকোর্টের কাছে ক্ষমা চেয়েছেন এবং নিজেকে মাদকাসক্ত হিসেবে দাবি করেছেন। গত ১৪ জুন বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে আসামি সোহেল রানা ও তার স্ত্রীর জেল আপিল শুনানি উপস্থাপনের পর সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, হাইকোর্ট শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের জেল আপিল গ্রহণ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু রামিসা হত্যায় দণ্ডপ্রাপ্তদের পক্ষে শুনানির জন্য রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগের নির্দেশ হাইকোর্টের

রামিসা হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, হাইকোর্টে শুনানি শুরু যেকোনো দিন

আপডেট সময় : ১২:০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬